শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত রায়পুরায় পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু বন্যার ক্ষতি কাটাতে জরুরি সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

১২শ টন কাঁচামাল নিয়ে সাগরে ডুবে গেলো জাহাজ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮১ ভিজিটর
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটে/ ছবি: বাসস

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা এলাকায় ১২শ টন কাচামাল নিয়ে ‘এমভি জায়ান’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়।

বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে ১২০০ টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। সাগরে লাইটারেজটা ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

জাহাজের এক শ্রমিক বলেন, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে নেভাল একাডেমির কাছাকাছি ডুবোচরে আটকে সেটির তলা ফেটে তিনটি হ্যাচেই পানি ঢুকে যায়।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেইল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সকালে তীরের দিকে নিয়ে আসার সময় জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর