শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: ড. ইউনূস

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৪ ভিজিটর
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদে স্বাক্ষরের দিনটি শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় এটা পাঠ্যপুস্তকে থাকবে, ক্লাস রুমে আলোচনা হবে। বিভিন্ন দেশের রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই। তারা চেষ্টা করে দেখবে তাদের দেশে সেটা সম্ভব কি না।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, যে উদাহরণ আমাদের দেশের রাজনীতিবিদরা সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। দেশকে তারা বহু উচ্চে নিয়ে গেছেন।

ড. ইউনূস আরও বলেন,জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদ প্রণয়ন ও স্বাক্ষরের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে কীভাবে এটা তারা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর