মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ-উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে : রাবি প্রক্টর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আজকে শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বলে মনে হচ্ছে। তারা অত্যন্ত আনন্দ-উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের যে এইজ গ্রুপ সে হিসেবে অনেকেরই এটা প্রাতিষ্ঠানিক বা জাতীয় পর্যায়ে প্রথম ভোট। তাই উৎসাহও বেশি। আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গেলে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার— রাকসু নির্বাচনের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে মেয়েদের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে পুরুষ শিক্ষার্থীদের যে ভোট কেন্দ্রে তারচেয়ে বেশি জমজমাট মেয়েদের ভোটকেন্দ্রগুলো। মেয়েরা লম্বা লাইন দিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। এটা আশার কথা যে নারী শিক্ষার্থীরা এগিয়ে আসছে, তারা পিছিয়ে নেই। আসলে আমরা নারীরা পিছিয়ে আছে কথাটা যে বলি এটা আমরা বলতে চাই না। সবাই দায়িত্বশীল আচরণই করছে, দিন শেষে সুন্দর একটি নির্বাচন দেখতে পারবো এটাই আমাদের প্রত্যাশা। যেমন আবহাওয়া সুন্দর, তার চেয়ে বেশি আইন-শৃঙ্খলার পরিবেশ সুন্দর। আশা করছি সারাদিন এমন একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর