মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

নিবন্ধনের আবেদন করা ১০ রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই করবে ইসি

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের আবেদন করা ১০ রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম অধিকতর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্দেশে ১০টি অঞ্চলভিত্তিক তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে ইসি জানিয়েছে, কমিশন মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেছেন। প্রাথমিক তথ্য যাচাইয়ের সময় কিছু ক্ষেত্রে অপূর্ণতা এবং যথাযথ মন্তব্যের ঘাটতি লক্ষ্য করা গেছে। তাই যাচাই কমিটির সুপারিশ অনুযায়ী ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের দলগুলোর অস্তিত্ব ও কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত তদন্তের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই দলগুলোর মাঠ পর্যায়ের তথ্য পুনঃতদন্ত করা হবে। তদন্তের আওতায় থাকা দলগুলো হলো আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

তদন্ত কার্যক্রমের জন্য প্রতিটি অঞ্চলে একজন উপসচিব, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত থাকবেন। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যক্রম যাচাই করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর