মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

নোবেলজয়ী কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ ভিজিটর
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক বার্তায় তিনি বলেন, আমি ভেনিজুয়েলার গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্যৎআন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

অধ্যাপক ইউনূস বলেন, মিস মাচাদো নিপীড়নের মুখেও অটল থেকেছেন—তার দেশ ও জনগণের জন্য স্বাধীন ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতি তার প্রতিশ্রুতি কখনোই টলে যায়নি।

নোবেল কমিটির বিবৃতির উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেন, গণতন্ত্র নির্ভর করে সেইসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করে, গুরুতর ঝুঁকির মধ্যেও সাহসের সঙ্গে সামনে এগিয়ে আসে এবং যারা আমাদের স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতাকে কখনোই স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় না; এটি সর্বদা রক্ষা করতে হয়—কথায়, সাহসে ও দৃঢ় প্রত্যয়ে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, তিনি একটি উত্তম বিশ্বের কল্পনা করার সাহস দেখিয়েছেন এবং সেটিকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বার্তার শেষে তিনি আবারও মাচাদোকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার রাতে এ তথ্য জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর