মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের

মহিলা শাখাসহ যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৪ ভিজিটর
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে দলের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে মুজিবুর ছাড়াও ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, আরেক সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইয়েদা রুম্মান, মানবসম্পদ, আইন ও মানবাধিকারবিষয়ক সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি শাহানা পারভিন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, বিশেষ করে পোশক, ওষুধ শিল্প, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা, বিশেষ করে হস্ত ও কুটির শিল্পে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠক শেষে দুই পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর