মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

গাজীপুরে শো-ডাউন করে প্রবাসী বিএনপি নেতার প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বিশাল শো-ডাউন করে নিজের প্রার্থীতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। সোমবার তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়ীবহর নিয়ে প্রার্থীতা ঘোষণা এবং গণসংযোগ করেন।

প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যের বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। অবশ্য তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের ধলাদিয়া গ্রামে। ছাত্র জীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন।

জানা গেছে, বেলা ১০টার দিকে কর্মী-সমর্থক সমেত গাড়িবহন নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারনা শুরু করেন। এসময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।

গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন ‘আমি গাজীপুর ৩ আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করছি। আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দিবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে বের হয়েছি। দলের যে ৩১ দফা কর্মসূচি আছে সেটাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি থেকে আমাদের নেতাকর্মীদের বিরত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এসব হচ্ছে আমার অঙ্গীকার।

দিনভর তিনি নির্বাচনী এলাকার রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালান। বিকেলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। শ্রীপুর উপজেলার মন্ডল কনভেনশন সেন্টারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা, গাজীপুর – ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এডভোকেট গোলাম শাব্বির আলী (পারভেজ), জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, ডাঃ মোঃ শফিকুল ইসলাম সাবেক সিঃ সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি, শেখ আঃ রাজ্জাক সাবেক সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি, শেখ ফরিদা জাহান স্বপ্না সাবেক সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ, মোঃ আক্তারুল আলম মাষ্টার সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর