শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট

আবুধাবিতে গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবীর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ ভিজিটর

আবুধাবি থেকে মোহাম্মদ হাসীব: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদে এশা আবুধাবির জাফরী হোটেল বিল্ডিংয়ের খানাকায়ে কাদেরিয়া তৈয়বীয়া তাহেরিয়াতে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব ও মোহাম্মদ ইস্কান্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী প্রমুখ।

গেয়ারভী শরীফ মাহফিল পরিচালনা ও ফাতেহায়ে গেয়ারভী শরীফের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরী, মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ আল কাদেরী, মাওলানা মোহাম্মদ রফিক আল কাদেরী, সংগঠন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাতের পর উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের চট্টগ্রামের মেজবানী খানায় আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে গেয়ারভী শরীফ মাহফিল শেষে চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাংবাদিক এম আবদুল মান্নান, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী ও আলহাজ্ব ওসমান তালুকদারকে গাউছিয়া কমিটি আবুধাবির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর