মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

ফিলিস্তিন যতদিন স্বাধীন না হয়, আমরা তাদের পাশে থাকবো: রফিকুল ইসলাম খান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ ভিজিটর
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর গাজায় ত্রানবাহী ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকারকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা; এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

জামায়াতের এই নেতা বলেন, ইহুদিরা জানে না যে, মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। বিশ্বাস করি, শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে।

রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে। এই অঞ্চলকে ইসরায়েলমুক্ত ঘোষণা করতে হবে। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারী নেতানিয়াহুকে এরইমধ্যে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর