সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরাইলের

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৮ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: গাজার জন্য মানবিক সহায়তা ও কর্মীদের বহনকারী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সবকটি জাহাজ আটকের দেওয়ার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা তৎপরতা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ‘হামাস-সুমুদ উসকানি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানবিক নৌবহর থেকে আটক ‘সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন’ বলে দাবি করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, ‘হামাস-সুমুদ উসকানির সমাপ্তি ঘটেছে। হামাস-সুমুদ উসকানির কোনো নৌযানই সক্রিয় যুদ্ধাঞ্চলে প্রবেশ করতে কিংবা বৈধ নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন। তারা নিরাপদে ইসরাইলে পৌঁছাচ্ছেন, সেখান থেকে তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’

ইসরাইল আরো বলেছে, ‘এই উসকানির শেষ আরেকটি নৌযান এখনো দূরত্বে অবস্থান করছে। সেটি যদি এগিয়ে আসে, তবে সক্রিয় যুদ্ধাঞ্চলে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা প্রতিহত করা হবে।

গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিখ্যাত অনেকে রয়েছেন। ইসরায়েলের নৌ বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর