সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৭২ ভিজিটর
আসিফ আকবর

ক্রীড়া প্রতিবেদক: বিসিবি নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন ২জন। প্রার্থী ছিলেন চারজন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর (সংগীত শিল্পী) ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন।

এর মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোহাম্মদ শওকত হোসেনের মনোনয়ন আপিলে বাতিল হয়ে যায়। বাকী ছিলেন তিনজন। ধারণা করা হচ্ছিল চট্টগ্রাম বিভাগে দুই পরিচালক নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

মূলতঃ তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থি ১৬জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বীতারই আর প্রয়োজন হচ্ছে না। অর্থ্যাৎ, চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে গেলেন (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার) গায়ক আসিফ আকবর এবং (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার) আহসান ইকবাল চৌধুরী।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর