মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ ভিজিটর
ছবি: সংগৃহিত

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, রাত ৮টা ২২ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন পরিস্থিতি এবং বিশেষ করে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর