মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

পিআরসহ ৫ দাবি নিয়ে ১২ দলের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবির পক্ষে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দেশের ১২টি রাজনৈতিক দল।

রোববার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

সভায় অংশ নেন গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মু. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মু. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইন এর প্রধান সমন্বয়কারী মু. হারুনুর রশীদ খান, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মাদ আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার মু. আব্দুস সাত্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারার জনতার পার্টির আহ্বায়ক মু. আব্দুল আহাদ নুর, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মু. হাফিজুর রহমান, ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মু. শাহ আলম তাহের, জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজ এবং কাজী মু. জামাল উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম ও দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

সভায় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং একটি কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। এ বিষয়ে সবাই একমত পোষণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর