বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই-চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে। অগ্রণী এই উদ্যোগটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই-ভিত্তিক উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নতুন এ ব্যবস্থায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে ন্যূনতম মানব হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো যায়। এটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য রিপোর্ট তৈরি করে দেয়।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করে। এবং তা পরবর্তীতে একটি ‘লাইভ এজেন্ট’-এর কাছে সমাধানের জন্য হস্তান্তর করা হয়।

অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যার মাধ্যমে এই বুদ্ধিমান প্রক্রিয়াটি আরও দ্রæত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করবে– যা দেশের টেলিকম খাতে এক নতুন মানদÐ স্থাপন করবে।

বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রাহকরা প্রকৃত অর্থেই তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরো দ্রæত সমাধান পাবে এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান বলেন, “আমরা সবসময় গ্রাহকের পথচলা আরও স্মার্ট ও সহজ করতে চেষ্টা করি। আমাদের গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনার আরেকটি পদক্ষেপ হল এই নতুন এআই-চালিত অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। এটি তাৎক্ষণিক সমস্যা নির্ণয় ও অভিযোগ তৈরিতে সক্ষম; যার ফলে সঠিকভাবে আরও দ্রæত ও অনায়েসে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এই উদ্ভাবন আমাদের গ্রাহক-কেন্দ্রিক মানসিকতারই প্রতিফলন। এখানে আমরা প্রতিটি ধাপে বুদ্ধিমত্তা সংযোজন করে চলেছি। গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করতে আমরা এআই-এর ব্যবহার আরও বিস্তুত করবো।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর