বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

ওষুধখাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ-জাপান যৌথ প্রশিক্ষণ কর্মসূচি

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওষুধখাতে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে জাপানের সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি শীর্ষক এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন করছে জাপানের অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)। বাংলাদেশে এওটিএসের এ ধরনের এনজিসি (বিদেশে প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারিত্ব) প্রশিক্ষণ এটাই প্রথম।

প্রশিক্ষণে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। দুই ধাপে আয়োজিত এই কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গাজীপুরের একটি স্বাস্থ্যসেবা প্ল্যান্টে। দ্বিতীয় পর্ব হবে আগামী ১৫–১৯ অক্টোবর জাপানের টোকিও কেনশু সেন্টার ও কানসাই কেনশু সেন্টারে।

 

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা শিখবেন ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, পণ্যের মূল্য নির্ধারণ, জাপানি বাজার ও নিয়মনীতি, জেনেরিক ওষুধে উদ্ভাবন এবং টেকসই মার্কেটিং কৌশল। প্রশিক্ষণ দেবেন জাপানের অভিজ্ঞ দুইজন বিশেষজ্ঞ, থাকবেন পেশাদার দোভাষীর সহায়তাও। জাপান পর্বে সরেজমিন পরিদর্শন ও কেস স্টাডির মাধ্যমে শতবর্ষী জাপানি কোম্পানির সাফল্যের কৌশল জানবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে বিএএএস সভাপতি জাকারিউল ইসলাম বলেন, বাংলাদেশ ও জাপানের দৃঢ় অংশীদারিত্বের প্রতিফলনই এই কর্মসূচি। এটি শুধু বাংলাদেশের নয়, পুরো এশিয়ার স্বাস্থ্যসেবা মার্কেটিং সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের এনজিসি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার হিসাশি কান্দা, এওটিএস নয়া দিল্লি অফিসের জেনারেল ম্যানেজার রিকা ইয়াদোমি, বাংলাদেশ-নেপাল-চট্টগ্রাম চ্যাপ্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অধ্যাপক ড. একেএম মোয়াজ্জেম হোসেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস সিইও হালিমুজ্জামান, উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএএএস ভাইস প্রেসিডেন্ট আপন আহসান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর