বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

ঋণ পূণঃতফসিলের মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালো ব্যবসায়ীরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গত পাঁচ বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটার পর একটা বিপর্যয়ে দিশেহারা শিল্পখাতকে পূণজীবিত করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতি সহায়তাকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী । এর আগে শিল্প খাতের সংকট মোকাবেলায় তারা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন বর্তমান শিল্প খাতের সংকটে ।

 

সম্প্রতি ঢাকা গ্যাজেটের সাথে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের ঋণ পূণঃতফসিলের মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সহায়তার ফলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু হবে এবং অসংখ্য মালিক ও শ্রমিকদের কর্মসংস্থান পুণরায় চালু হবে । দেশের অথর্নীতি ও এগিয়ে যাবে।আর্থ সামাজিক পরিবেশেরও উন্নতি হবে । মেয়াদ ১০ বছর থেকে ১৫ বছর বাড়িয়ে শর্তহীনভাবে এই সুযোগ দেয়ার অনুরোধ করেছেন তারা বাংলাদেশ ব্যাংককে।

তারা জানান, এই ঋণ পূণঃতফসিল নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন । তবে বাস্তবিক অর্থে এত ধকল সহ্য করে ব্যাবসা ও কর্মসংস্থান চালিয়ে নেয়া বড় চ্যালেঞ্জিং। তারা আশা করেন আরও নমনীয় এক্সিট পলিসির সাথে সাথে ব্যবসা সহজীকরণ, নতুন বিমানবন্দর-পোর্ট খুলে দেয়া, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সংকটের সমাধান, ওয়ান স্টপ সার্ভিসসহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে দ্রুত যদি আমরা বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগাতে চাই। সাথে সাথে আমাদের ব্যাবসায়ীদেরও বিনিয়োগে আরও দক্ষতা বৃদ্ধি করতে হবে । আর ব্যাংকগুলো যাতে কোনরকম অনৈতিকতার মধ্যে না পড়ে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ও যথাযথ পলিসি প্রণয়ন করতে হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর