বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

পর্যটন মেলা: থাকছে বিমানের টিকিট জেতার সুযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আজ থেকে শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলা অনুষ্ঠিত হবে।

 

পর্যটন মেলায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অংশ নেবে। তাদের স্টলে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গে প্রচার-প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিটাল মার্কেটিং বিভাগ সূত্র জানিয়েছে, মেলায় যাওয়া দর্শনার্থীরা বিমানের স্টলে গিয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার সামগ্রী।

 

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর