বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

শনিবার ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির নির্বাচন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: শনিবার ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির কার্যকরি পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুটি শক্তিশালী প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে ফখরুল – সালাউদ্দিন পরিষদ এবং অপরটি বেলাল- দুলাল পরিষদ। নোয়াখালীর ৯টি উপজেলার ঢাকাবাসী এই নির্বাচনে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে।

ভোটারদের সংগে আলাপকালে জানা যায়, বাংলাদেশের ধনী জেলা খ্যাত এই ইলেকশনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফখরুল – সালাউদ্দিন পরিষদ। সভাপতি পদে মোঃ ফখরুল ইসলাম একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সম্পদশালী, দানবীর, জনবান্ধব, নিরহংকার সৎ ও যোগ্য প্রার্থী।

তিনি ১৯৮০ সালে বসুরহাট সরকারি কলেজের ভিপি ইলেকশনে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন। এর পর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চাকরীর পাশাপাশি একজন স্বচ্ছ ব্যাবসায়ী হয়ে রিয়েল এষ্টেট ব্যবসা, মেট্রো হোমস ডেভোলপমেন্টের চেয়ারম্যান, ধানমন্ডি মেট্রো শপিং মলের ও অর্কিড শপিং মলের চেয়ারম্যান ও বাংলাদেশের বৃহৎ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ফারইষ্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে ও বিদেশে তাঁর অসংখ্য ব্যবসা বাণিজ্য রয়েছে।

জনপ্রিয়তায় এগিয়ে থাকা মোঃ ফখরুল ইসলাম নোয়াখালী ৫ আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অপর দিকে বেলাল- দুলাল পরিষদের বেলাল আওয়ামী লীগ আমলে ১৫/১৬ বছর এই সমিতির সহ-সভাপতি হয়েও তেমন ভুমিকা পালন করতে পারেননি বলে অনেক ভোটারের অভিমত । অধিকাংশ ভোটারদের মতে, ফখরুল – সালাউদ্দিন পরিষদ এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর