বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন পল্টন -শাহবাগ জোন এর দ্বি বার্ষিক কাউন্সিল ২০২৫ ও ব্যবসায়ি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন পল্টন-শাহবাগ জোন এর দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ ও ব্যবসায়ি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধ স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পরিচালক সরদার মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ডাঃ আনোয়ারুল আজীম, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোঃ আমিনুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি আইয়ুব আলী ফরায়েজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মতিঝিল প্রেস ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ খান, শাহবাগ থানা সভাপতি মিজানুর রহমান, পল্টন থানা অর্থ সম্পাদক হাফিজ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আরিফসহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে রাজধানীর পল্টন-শাহবাগ এলাকার ব্যবসায়িরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাবেক কর্মকর্তা ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম তার দীর্ঘ বক্তব্যে সংগঠন প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবার জন্য উৎপাদনমুখী ব্যবসায় নিজেদেরকে সম্পৃক্ত করার পাশাপাশি সৎ, আদর্শবান ব্যবসায়ী হবার জন্য অনুরোধ জানান। আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে যোগ্য ব্যবসায়ী হিসেবে গড়ে তুলে এ সেক্টরে নেতৃত্ব প্রদানের পরামর্শ দেন প্রধান অতিথি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর