বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকার পর টিএসসিতে ফের ভোটগ্রহণ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট পড়েছে ৩৫ শতাংশ। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

তবে দুপুরের পর ছাত্রদল বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্রের সামনে অবস্থান নেয়। ফলে ভোটগ্রহণ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে ১০ মিনিট পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের জানান—সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে।

তিনি আরো বলেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ শেষ হয়ে যেতে পারে। প্রায় ৪০ হাজার ভোটারের এ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর