সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ‘নগ্ন গ্যাং’-এর উৎপাত: আতঙ্কে নারীরা

  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মীরাট জেলায় ‘নগ্ন গ্যাং’ নামে পরিচিত একদল দুষ্কৃতের উৎপাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই গ্যাংয়ের সদস্যরা নগ্ন অবস্থায় নারীদের নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক একটি ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আসার পর নারীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, কিছুদিন আগে মীরাটের দৌরালা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। তবে সৌভাগ্যবশত তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

ভুক্তভোগীর চিৎকারে গ্রামবাসী ছুটে গেলেও কাউকে ধরা যায়নি। ওই নারী জানান, হামলার সময় অভিযুক্তরা কোনো পোশাক পরা ছিলেন না।

পুলিশ জানিয়েছে, গ্রামাঞ্চলে টহল জোরদার করা হয়েছে এবং ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিপিন টাডা।

তিনি বলেন, ড্রোন ও গ্রামবাসীর সহায়তায় আমরা ব্যাপক তল্লাশি চালিয়েছি। নারীদের নিরাপত্তার জন্য এলাকায় নারী পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর