বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম।

জানা গেছে, সিইসির সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন।

কানাডায় অবস্থানকালে সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরোন্টো ও অটোয়ায়। এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। সিইসি ফিরবেন আগামী ১৮ সেপ্টেম্বর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর