বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী

নুরকে দেখতে হাসপাতালে যান জামায়াত নেতা মুজিবুর

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।

নুরের খোঁজ নিতে তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টা দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে যান।

পরে মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানেও রাখছেন। তাকে যেভাবে আহত করা হয়েছে সেটা নিন্দনীয়।

তিনি বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দেশ পরিচালিত হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করা দরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর