বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

মাগুরায় শিশুটির জানাজার পর আসামিদের বাড়িতে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : মাগুরার সে শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাংচুর করা হয়। পরে আগুন দেয়া হয়।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় মাগুরা স্টেডিয়ামে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে শিশুটির মরদেহ নিয়ে আসা হয়। শহরের নোমানী ময়দানে সন্ধ্যা ৭টায় শিশুটির জানাজা নামাজে অংশ নেয় হাজার হাজার মানুষ। মরদেহ নোমানী ময়দানে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধসহ নানা শ্রেণীপেশার মানুষ। জানাজা পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। জানাজা শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য তার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নেয়া হয়। পাশের গ্রাম সোনাইকুন্ডী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে আটটার দিকে সোনাইকুন্ডি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর