সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রফেসর ড. মো. মসিউল ইসলাম বশেমুরকৃবির নতুন পরিচালক (গবেষণা)

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম পরিচালক (গবেষণা) হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (এজি) ও এমএস (এগ্রোনমি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের বিখ্যাত ওকায়ামা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি এবং জেএসপিএস ফেলো হিসাবে একই বিশ্ববিদ্যালয় হতে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। এছাড়াও তিনি ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। ড. মসিউল এর দেশি ও বিদেশি আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে ৪৭টির অধিক গবেষণা পাবলিকেশন রয়েছে। তিনি দেশি ও বিদেশি অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্পের পিআই/কো-পিআই হিসাবে দেশের গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। তার সরাসরি তত্ত্বাবধানে ৩৬ জন এমএস ছাত্র এবং কো-সুপারভাইজর হিসাবে ৩০ জন এমএস ছাত্র ইতোমধ্যে ডিগ্রি অর্জন করেছে। তিনি ইত:পূর্বে বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব সফলতার সহিত পালন করেছেন। গত ০৫-০৯-২০২৪ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য তিনি এ দ্বায়িত্ব পালন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর