রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা- ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন মাদক কারবারিদের হাতে জিম্মি বোয়ালী ইউনিয়েনের কয়েক গ্রাম, সন্ধার পর বসে মাদক কেনাবেচার হাট আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে : আল-আমিন হালদার সাংবাদিকতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় আরো শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দুবাইতে‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ রিয়াদ বাংলা স্কুলের বিওডি নির্বাচন ঘিরে উত্তেজনা: ভোটের আগেই প্যানেল কোন্দল, হাতাহাতির অভিযোগ!

গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : সমবায় ব্যবস্থার প্রসারের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের ১৮ কোটি মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমবায় আন্দোলন আরও বেগবান করা প্রয়োজন।

রবিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জে কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে একাধিক মানুষের সম্মিলিতভাবে কাজ করাই সমবায়ের মূল দর্শন। দেশে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। অন্যদিকে ভোক্তাদেরও বেশি দাম দিয়ে পণ্য কিনতে হয়। সমবায় ব্যবস্থা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি অর্থনৈতিক সংযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিদ্যমান বঞ্চনা দূর করার সুযোগ রয়েছে। দেশের বিপুল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে সমবায়ভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সমবায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায়ের যাত্রা শুরু হয়। তবে আমাদের দেশেও অতীতে গ্রাম সমিতি নামে একটি ব্যবস্থা প্রচলিত ছিল। সে সময় গ্রামের অর্থনীতি ছিল অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও শ্রমজীবীরা গ্রাম সমিতিতে অর্থ জমা রাখতেন এবং প্রয়োজনে সেখান থেকে পুঁজি সংগ্রহ করতেন।

তিনি আরও বলেন, ব্রিটিশ শাসনামলে ইউরোপীয় অর্থনৈতিক ব্যবস্থা চালু হওয়ার ফলে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ কাঠামো ভেঙে পড়ে। পরবর্তী সময়ে সমবায় আন্দোলনের মধ্য দিয়ে আধুনিক সমবায় ব্যবস্থা গড়ে ওঠে, যা এখনো অব্যাহত রয়েছে। সমবায়ের ভিত্তিতেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। সঞ্চালনা করেন উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চেয়ারম্যান আগাস্টিন পিউরিফিকেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর