মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, দেশের চার বিভাগে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি পুলিশের যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এসআই সহ দুইজন নিহত বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য: আইপিডি কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

নরসিংদীতে যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান।

এর আগে ভোরে রায়পুরা উপজেলার মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসটিতে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।

আটক স্বপ্না আক্তার (৪২) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

ওসি জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এসময় মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি করে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এসময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়।

উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কী না, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্বপ্না আক্তারকে নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর