সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকি গাকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণে সেমিনার অনুষ্ঠিত আজ দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল  মাদক বিরোধী র‍্যালী কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল মানববন্ধন সরকার মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরন

‘আগের চেয়ে ভালো হবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক’: ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪১ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী সুর ব্যক্ত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে।’

বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে ট্রাম্প নিজের সফরসঙ্গী মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা করেন। তিনি জানান, এই দলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা রয়েছেন।

শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে থাকাটা সম্মানের বিষয়। আপনার বন্ধু হতে পারাটা বড় সম্মানের এবং আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এখন থেকে আগের চেয়ে অনেক ভালো হবে।’

ট্রাম্প আরো বলেন, তাদের এই শীর্ষ সম্মেলন নিয়ে পুরো যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে এবং তিনি শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার অপেক্ষায় রয়েছেন।

সূত্র: আলজাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর