সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে : ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৪ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্টি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি ভাবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রধান ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি তাকে তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে কতটা অনুপ্রাণিত করছে? এর জবাবে তিনি বলেন, ‘একটুও না।’

তিনি বলেন, ‘ইরানের বিষয়ে আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’

ইরান যুদ্ধের কারণে আমেরিকানদের ওপর পড়া অর্থনৈতিক চাপকে তিনি আমলে নিচ্ছেন কি না—এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবাই বোঝেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।’

ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ক্রমশ কঠিন করে তুলেছে।

সূত্র: আলজাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর