বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ২১, আহত ৫৬

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দেশটির সরকার সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, কোকেন পাচারকারী একটি বিদ্রোহী গোষ্ঠীর এই হামলা গত কয়েক দশকের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, কালি ও পোপায়ান শহরকে সংযুক্তকারী প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ৫৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১৫ জন নারী রয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গেরিলা হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার জন্য ‘ইভান মরডিস্কো’র নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি জানান, মরডিস্কো মূলত সাবেক ফার্ক বিদ্রোহী সংগঠনের একটি বিচ্ছিন্ন অংশের নেতা।

উল্লেখ্য, ২০১৬ সালে ফার্ক শান্তিচুক্তির মাধ্যমে অস্ত্র সমর্পণ করলেও এর কিছু অংশ চুক্তির বাইরে থেকে গিয়ে সহিংসতা অব্যাহত রাখে।

আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সাম্প্রতিক সময়ে গেরিলা হামলা ও নাশকতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুধু গত সপ্তাহান্তেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৩১টি হামলার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, ২০০৩ সালে বোগোতার নাইটক্লাবে বোমা হামলার পর এটিই বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। আসন্ন নির্বাচনের আগে এই ঘটনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর