সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও এখনও ‘বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আলজাজিরার।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে সমঝোতা হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের অবস্থানের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রকে শত্রু উল্লেখ করে গালিবাফের বলেন, ‘শত্রু সতর্কবার্তার সঙ্গে সময়সীমা বেঁধে দিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আর তাই মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠানো শুরু করেছে।’

তিনি আরো বলেন যে, যুক্তরাষ্ট্রকে তাদের দাবি মানতে বাধ্য করার উদ্দেশ্যেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিয়েছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি মেনে নিয়েছিলেন কারণ রণক্ষেত্রে আমরাই বিজয়ী ছিলাম।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন বা দেশটির ক্ষেপণাস্ত্র ও আক্রমণ সক্ষমতা ধ্বংসের লক্ষ্য অর্জন করতে পারেনি। ট্রাম্প তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন, এবং ইরান ভেনেজুয়েলা নয়, যোগ করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর