সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার পাটকেলঘাটায় এতিম অসহায়দের মাঝে ১০০ ছাগল বিতরণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব : মহাপরিচালক ফটিকছড়িতে ইউএনও’র সঙ্গে সুন্দরপুর ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় সভা দলীয় বিবেচনায় কাউকে কৃষি কার্ড দেওয়া হবে না : কৃষিমন্ত্রী সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

সুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮ ভিজিটর

এস এম মঈন সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বাইনতলা এলাকা থেকে জলদস্যুদের ফেলে যাওয়া ৩টি দেশিয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

এরআগে শুক্রবার বিকেলে বাইনতলা এলাকায় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়। এ সময় দুষ্কৃতিকারীরা গহীন জঙ্গলে পালিয়ে যায়।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান,বনবিভাগের একটি বিশেষ টিম বিকাল ৩টার দিকে কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলরত ছিল। এ সময় বনের ভেতরে কিছু সন্দেহভাজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষ টিম ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে জলদস্যুরা গহীন বনের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর