এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা-কলারোয়া এলাকায় এক অনন্য মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো: হাসান আলী।
আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে বড়বিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে একশত ছাগল বিতরণ করা হয়। এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির চেয়ারম্যান শিল্পী কবির বিন সামাদ, ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুর রহমান হাসান, সাংবাদিক নাজমুল হোসাইন মাহি, সাপোর্ট হিউমিনিটির চেয়ারম্যান আরিয়ান খান, সাংবাদিক তাইফুর রহমান, আব্দুল্লাহ, মারুফ, রবিউল ইসলাম, বড়বিলা দাখিল মাদ্রাসার সুপার আইয়ুব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।