বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫১ ভিজিটর
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : রুদ্ধশ্বাস লড়াই শেষে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।

টাইব্রেকার পর্বে শুরু থেকেই ছিল নাটকীয়তা। টসে জিতে প্রথমে শট নেয় ভারত, তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।

চতুর্থ শটে এসে নাটকীয়তা বাড়ে আরও। বাংলাদেশের স্যামুয়েল শট নিতে গেলে ভারতের গোলরক্ষক চোটের কারণে সময় নেন। খেলা পুনরায় শুরু হলে স্যামুয়েলের শট লাগে ক্রসবারে। চার শট শেষে তখন স্কোর দাঁড়ায় ৩-৩।

শেষ শটে ভাগ্য নির্ধারণের পালা। ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা শট নিতে এসে বল উড়িয়ে মারেন পোস্টের ওপর দিয়ে। ফলে শেষ শটে গোল করলেই জয়ের সুযোগ পায় বাংলাদেশ। সেই কঠিন মুহূর্তে দারুণ স্থিরতা দেখিয়ে জাল খুঁজে নেন রোনান সুলিভান, নিশ্চিত করেন শিরোপা।

ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় ভারত। তবুও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে বড় কোনো বিপদে ফেলতে পারেনি তারা। পাল্টা আক্রমণে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে রোনানের ভাই ডেকলান সুলিভান মাঠে নামার পর আক্রমণে গতি বাড়ে। শেষ দিকে তার একটি দারুণ পাস থেকে সুযোগ পেলেও গোল করতে পারেননি রোনান।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুই দল একই গ্রুপে থাকায় একে অন্যকে ভালোভাবেই চিনত। ফলে ম্যাচজুড়ে ছিল কৌশল আর পাল্টা কৌশলের লড়াই।

শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে টাইব্রেকারে জিতে আবারও সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা ঘরে তুলল বাংলাদেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর