বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে তারেক রহমানের আগমন: আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ২৫ এপ্রিল গাজীপুরকে ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে -শওকত সরকার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন  আহমেদ আলী মুকিব রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র সাতক্ষীরার কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক গাজীপুরে ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ঢাকা গেজেটের বরিশাল প্রতিনিধি শিল্পী মশিউর রহমান মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ইরান যুদ্ধ শেষ করতে পারে, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে : প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুরকে ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে -শওকত সরকার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুর জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, গাজীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সাবেক অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোল্লার উদ্যোগে চিলাই খালের উত্তর দিকের গাজীপুর মহানগরের ১৯, ২১, ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের নিয়ে দেশীপাড়ায় অবস্থিত মডেল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ক্যাম্পাসে ঘরোয়াভাবে ঈদ পরবর্তী এক সৌজন্য বিনিময় ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা উক্ত অঞ্চলের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাটের উন্নয়ন ও খাল খননের কর্মসূচি গ্রহণের দাবি জানান। প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে এধরনের একটি আন্তরিকতাপূর্ণ ও সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে তাঁকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন অর্থাৎ গাজীপুর কে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।  তিনি সবার দাবি-দাওয়া পূরণেরও আশ্বাস প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর