রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফটিকছড়িতে তারেক রহমানের আগমন: আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ২৫ এপ্রিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯২ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম)  থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তাঁর এই সফরকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

জানা গেছে, সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশবরেণ্য আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ফটিকছড়ির বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যানার-ফেস্টুন টানানোসহ নানা আয়োজন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এদিকে, সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর ও সাক্ষাৎ ফটিকছড়িসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর