বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা, কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা ৫৬তম স্বাধীনতা দিবসে গাজীপুরের রাজবাড়ী মাঠ যেন উৎসবের রঙিন ক্যানভাস। বাকৃবিতে গণহত্যা দিবস পালিত ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গাকৃবিতে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অভিন্ন প্রশ্নপত্রে হবে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩, পরিচয় শনাক্ত ২১

৫৬তম স্বাধীনতা দিবসে গাজীপুরের রাজবাড়ী মাঠ যেন উৎসবের রঙিন ক্যানভাস।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৫ ভিজিটর

দীন মোহাম্মদ দীনু : গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ আজ যেন এক উৎসবের রঙিন ক্যানভাস। বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলের আয়োজনকে ঘিরে ইতোমধ্যেসম্পন্ন প্রস্তুতির আমেজ। বিশাল মাঠজুড়ে তৈরি হয়েছে সুসজ্জিত স্টেজ ও প্যান্ডেল, যেখানে অনুষ্ঠিত হবে দিনের মূল অনুষ্ঠানমালা।

প্যান্ডেলের পাশ ঘেঁষে বিস্তৃত মাঠের অর্ধেকজুড়ে বসবে প্রাণবন্ত গ্রামীণ মেলা। শত শত বাহারি রঙের ছাতার বসানো হয়েছে মাঠ জুড়ে। বাহারি ছাতার ছায়ায় জমে উঠবে মেলা। বসবে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনতার আনন্দে মুখর প্রাণের এক মিলনমেলা।

ছাতার নিচে সাজানো থাকবে নানা রকম খাবার-দাবার আর হরেক পণ্যের পসরা—যা পুরো পরিবেশকে দিয়েছে এক উৎসবমুখর, প্রাণচঞ্চল রূপ।

গাজীপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং স্বাধীনতার চেতনায় ভরপুর এক মিলনমেলা—যেখানে আনন্দ, ঐতিহ্য আর স্মৃতির মিশেলে তৈরি হচ্ছে এক অনন্য আবহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর