বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা, কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮০ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, প্রশিক্ষণপ্রাপ্ত এএসপি মোঃ খালিদ,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোমতাজ হোসেন মন্টু এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলসহ অন্যান্যরা। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের উন্নত সহায়তা প্রদান এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে পরিচিতিমূলক নেমপ্লেট স্থাপনের দাবি উত্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা তুলে ধরে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। তিনি স্থানীয় পর্যায়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর