বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব সাতক্ষীরায় ঈদ উৎসবে-হ্যাভেন টিউন খুলনা ডিভিশনের সাংস্কৃতিক পরিবেশনা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাজীপুরের সীমান্তের গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক ধ্বস: জিসিসির দুই প্রকৌশলী  সাময়িক বরখাস্ত প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ঈদের ছুটি শেষে ব্যাংক খুললে পে-অর্ডারের পর তেল সরবরাহ স্বাভাবিক হবে লেবাননে প্রতি পাঁচজনের একজনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরাইল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি : জ্বালানির ঘাটতিতে সারা দেশে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

কালিগঞ্জে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৭ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৬ পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, ফায়ার সার্ভিসের ওবায়দুল, আনসার ভিডিপি’র সুশান্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, নির্বাচনী কর্মকর্তা জুয়েল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন।

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর