শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাজীপুরের সীমান্তের

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় গাজীপুরের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বার আউলিয়া হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু বক্কর সিদ্দিক সীমান্ত (২০), গাজীপুর মহানগরের সদর থানার দেশীপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ল-৬৮-৬৮০০ নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে সীমান্ত চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে চলার সময় সীতাকুণ্ডের দক্ষিণ ঘোড়ামারা এলাকায় কেডিএস গেট সংলগ্ন সাজিদা নতুন মার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারান। এ সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর