বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা গেজেট পরিবারের পক্ষ থেকে শিল্পপতি সালাহউদ্দিন চৌধুরী দম্পতির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় সিন্ডিকেট ভাঙতে পেট্রোল পাম্প পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার: অবশেষে মিললো তেল জনমনে স্বস্তি বিদ্যুৎ বিলের সাথে অতিরিক্ত চার্জ কাটার প্রতিবাদে তারুণ্যের অভিনব প্রচারণা! জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাটির মায়া পরিবারের বার্ষিক সাধারণ সবা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর গাজীপুরের নতুন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার দায়িত্ব গ্রহণ গাজীপুরে ঘোড়া জবাই কালে আটক ৫, জব্দ করা হয়েছে ৯টি ঘোড়া সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয় : আইজিপি

ঢাকা গেজেট পরিবারের পক্ষ থেকে শিল্পপতি সালাহউদ্দিন চৌধুরী দম্পতির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা গেজেট পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট শিল্পপতি দম্পতি ও স্টাইলিশ গার্মেন্টসের স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা মো: সালাহউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরীর সাথে অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের ভোগড়া এলাকায় চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে সালাহউদ্দিন চৌধুরীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা গেজেট এর সম্পাদক মো: হাজিনুর রহমান শাহিন এবং নির্বাহী সম্পাদক কবি গোলাম মোস্তফা খান পত্রিকাটির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

চৌধুরী দম্পতি এ সময় ঢাকা গ্যাজেটের জন্য উপহার সামগ্রী দেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তারা ঢাকা গ্যাজেটে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার জন্য ভূয়সী প্রশংসা করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় সালাহউদ্দিন চৌধুরী দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া সাম্প্রতিক ইরান – ইসরাইল – আমেরিকা যুদ্ধ সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উপর এই যুদ্ধের বিরুপ প্রভাব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব নেতৃবৃন্দ যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন।

অন্যদিকে মাকসুদা চৌধুরী ঢাকা গ্যাজেট এর সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের জনহিতকর সকল কাজে ঢাকা গ্যাজেটের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর