শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সিন্ডিকেট ভাঙতে পেট্রোল পাম্প পরিদর্শন করলেন এমপি রবিউল বাশার: অবশেষে মিললো তেল জনমনে স্বস্তি

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২১ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি: জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙতে সরাসরি মাঠে নেমেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। পেট্রোল পাম্প পরিদর্শনের পর স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পর পাম্প থেকে তেল পেয়ে চরম ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে কালক্ষেপণ না করে (১৭ মার্চ) মঙ্গলবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস রবিউল বাশার প্রথমে বুধহাটা রহমান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে তিনি ছুটে যান মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে।

মহেশ্বরকাটি ফিলিং স্টেশনে পরিদর্শনের সময় সেখানে ব্যাপক পরিমাণ অকটেন মজুত থাকার প্রমাণ পান এমপি। অথচ সাধারণ ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় তিনি পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনোভাবেই সাধারণ ভোক্তাদের হয়রানি করা যাবে না। মজুত রাখা তেল এখনই মানুষের কাছে বিক্রি করতে হবে।”

এমপির এই শক্ত অবস্থানের পর মুহূর্তের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। তার কড়া নির্দেশের পর এমপির উপস্থিতিতেই ভোক্তাদের মাঝে তেল সরবরাহ শুরু হয়। কয়েকদিন ধরে তেল না পেয়ে চরম ভোগান্তিতে থাকা মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ অবশেষে তেল পেয়ে ব্যাপক স্বস্তি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ভোক্তারা এমপির এমন তড়িৎ, সাহসী ও জনদরদী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে নবনির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী এন এ এম মুরতাজা আলী, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শরিফুল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর