সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী কি সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন? জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা জুলাই নিয়ে কথা বলতে চাইলে স্পিকার বললেন ‘সময় পাবেন’ ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ কুড়িগ্রামের সংসদ সদস্যরা ঢাকায় সংবর্ধিত মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : গাজীপুরে আইজিপি ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী কি সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন?

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক , বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তির কথা শোনা যাচ্ছে।  উনাকে   পরবর্তী রাস্ট্রদূত হিসেবে নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন সরকারের পররাষ্ট্র বিষয়ক উর্ধ্বতন একটি সূত্র ।

সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী সৌদি আরবের মদীনাতে দীর্ঘদিন যাবত বসবাস করছেন। তিনি বাংলাদেশ কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব। সেখানে অবস্থানরত প্রবাসীদের নানা সমস্যা, সমাধানের নানা পরিকল্পনা প্রনয়ন, জনশক্তি রপ্তানী বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন বলে ধারনা করছেন অভিজ্ঞ মহল। এছাড়াও সৌদি আরবের একজন ইনভেস্টর ও ব্যবসায়ী হিসেবে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক থাকার সুবাধে সৌদি আরবে বাংলােদেশের ব্যবসা বাণিজ্য প্রসারেও তিনি চৌকষ ভূমিকা পালনে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

আরবী ভাষায় দক্ষ যোগাযোগ পারদর্শী ও সৌদি নাগরিকদের সাথে সুসম্পর্ক থাকার কারনে  সরকার যদি উনাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেন, তাহলে উনার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে দুদেশের কূটনৈতিক , অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক  উন্নয়ন বিগত সকল সময়ের চেয়ে বেশী ফলপ্রসূ হবে – এমনটাই ভাবছেন সেখানকার প্রবাসী বাংলাদেশীরা  এবং অভিজ্ঞ মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর