শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮১ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হন শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মিলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মান একটি বিল্ডিংয়ের পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এককোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।

মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত করেছে বলে জানান রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ।

নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিলো। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর