সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী কি সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন? জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা জুলাই নিয়ে কথা বলতে চাইলে স্পিকার বললেন ‘সময় পাবেন’ ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ কুড়িগ্রামের সংসদ সদস্যরা ঢাকায় সংবর্ধিত মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : গাজীপুরে আইজিপি ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-কালিগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী এবং সঞ্চালনা করেন ডা. সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রুপা রানী পাল, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি এবং সিনিয়র স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীরা।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা,ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর