শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইক্রোবাসে আরও দুই শিশু: শ্যামনগর থেকে নিখোঁজ রিফাত ঢাকায় উদ্ধার শোক সংবাদ : বিএনপি নেতা আব্দুস সালামের পিতার ইন্তেকাল জাতীয় সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ‘ওয়াক আউট’ স্পীকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে – রাষ্ট্রপতি ফজলুল হক মিলন এমপি’র পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ পৌর বিএনপি নেতা মো: সালাউদ্দিন আহমেদ আজ শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সাতক্ষীরায় খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেছেন জামায়াত এমপি মুহা: ইজ্জত উল্লাহ

স্পীকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

স্পিকার পদে নির্বাচনের সময় একমাত্র মনোনয়ন জমা পড়েছিল বলে অধিবেশনে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। মনোনয়নটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

পরে ডেপুটি স্পিকার পদেও একমাত্র মনোনয়ন জমা পড়ে বলে জানান তিনি। ওই মনোনয়নটি ছিল সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নামে। সংসদের সমর্থনের মাধ্যমে তাকেও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সংবিধান অনুযায়ী স্পিকার জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা ও সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে সংসদের অধিবেশনের সভাপতিত্ব করেন এবং সংসদ পরিচালনায় সহযোগিতা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর