বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

সাতক্ষীরায় খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেছেন জামায়াত এমপি মুহা: ইজ্জত উল্লাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৫ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরাতে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের এমপি মুহাম্মদ উজ্জত উল্লাহ।

বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেন তিনি। তালিকা বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ খেজুর স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

পোস্টে তিনি লেখেন, আমি মোহাম্মদ ইজ্জত উল্লাহ (এম.পি) জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের ব্যাপারে আওয়াজ তোলায় সচেতন মহলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই আওয়াজ জারি থাকুক এই প্রত্যাশাই করি।

পোস্টে তিনি আরো লেখেন, তালা- কলারোয়া খেজুর উপবরাদ্দ ও বিতরণের ব্যাপারে সচেতন সমাজের নাগরিকগণ বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন। সকলকে অবহিতকরণের লক্ষ্যে সৌদি আরব থেকে বরাদ্দকৃত খেজুর উপবরাদ্দ এবং বিতরণের আপডেট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। খেজুরের কার্টুনগুলো এখনো জেলা থেকে তালা- কলারোয়া সংশ্লিষ্ট অফিসে আসেনি। বরাদ্দের পরিমাণ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট অফিসে আজ পৌঁছায়ছে খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমী মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনপন্থায় সমভাবে বণ্টন করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর এক স্মারকের মাধ্যমে জানানো হয়-সৌদি সরকারের কিং সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টার কর্তৃক  “উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর” উপজেলা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান করা হলো। (ক) জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোয়দ বরাদ্দকৃত সৌদি খেজুর বিভাজন মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদানসহ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (খ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুরসণ করে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণ। কটন করতে হবে এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে। (গ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

সাতক্ষীরার ৭৭টি ইউনিয়নে ২০৭ কাটুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আশাশুনির ১১টি ইউনিয়নে ২৮ কাটুন, দেবহাটার ৫টি ইউনিয়নে ১৩ কাটুন, কলারোয়ার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, কালিগঞ্জের ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ৩২ কাটুন, শ্যামনগরের ১১টি ইউনিয়নে ৩৪ কাটুন, তালার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন এবং স্থানীয় ভাবে বিতরণ করা হবে ১০ কাটুন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর