শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালীগঞ্জে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩১ ভিজিটর

কালিগঞ্জ প্রতিনিধি :  গাজীপুরের কালীগঞ্জে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জামালপুর ও বাশাইর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ৪টি মামলায় ১৮ হাজার টাকা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১টি মামলায় ১ হাজার মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।
দোকানে মূল্য তালিকা না টানানো ও লাইসেন্স না থাকায় ব্যবসায়ী দুর্জয় নন্দী ও মো. শামীম ভূইয়াকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী মো. মোমেনকে ২ হাজার টাকা ও পাটজাত মোড়ক বিহীন চালের বস্তা ব্যবহার করায় চাউল ব্যবসায়ী মো. আলী আজগরকে ১ হাজার টাকা মোট ৯ হাজার টাকা ও মূল্য তালিকা বিহীন সিলিন্ডার বিক্রয় এবং লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার অপরাধে মো. রেজাউল হক মির্জাকে ১০ হাজার টাকা মোট ৫টি মামলায় ১৯ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাশাইর বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর