স্টাফ রিপোর্টার: ৭ মার্চ ২০২৬ গাজীপুর মিউজিক এসোসিয়েশনের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হলো গাজীপুর চৌরাস্তা ময়ময়নসিংহ রোড সংলগ্ন ১৯শে টাওয়ার বিজিআইএফটি, বিআইএসটি হলরুমে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ইফতেখার শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও এসোসিয়েশনের উপদেষ্টা জনাব মোঃ ইব্রাহিম তালুকদার ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিল্প-সাহিত্য ও সংস্কৃতি একটি জাতীর সমৃদ্ধির প্রতিচ্ছবি। গাজীপুর মিউজিক এসোসিয়েশন একটি আশা জাগানিয়া সংগঠন। আমি এই সংগঠনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। তিনি সংগঠনের সৃজনশীল সকল কাজে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিআইএফটির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জুলিয়া চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর মিডিয়া সেন্টার, মোহাম্মদ আতিকুল ইসলাম, সম্পাদক ভাষা টিভি, সরকার এগ্রোটেক এর সত্বাধিকারী জনাব আজিজুর রহমান।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম মোস্তফা খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সজল শাহ আলম, কার্যনির্বাহী সদস্য আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ও সঙ্গীত প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য, মিউজিক ডাইরেক্টর ও সঙ্গীত শিল্পী এম এইচ মঞ্জু প্রমুখ।

গাজীপুরে অবস্থানরত দেশ বরেণ্য প্রায় দেড় শাতাধিক শিল্পী মিউজিশিয়ানের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিমুল হাসান, চ্যানেল আই সেরা কন্ঠের ফাইনালিষ্ট জনপ্রিয় শিল্পী মহারাজা। এ ছাড়া নাশিদ ও সঙ্গীত পরিবেশন করেন ইমাম সাজিদ, সাইদুল ইলাম সজল, তারিন, সজিব সরকার, এরিনা খুশী সহ আরো অনেকে।
ঈদ পরবর্তী সময়ে বড় পরিসরে সাংস্কৃতিক আয়োজনের প্রত্যয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।