সাতক্ষীরা প্রতিনিধি : বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেড়াখালী কালী মন্দির মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিভিন্ন খেলাধুলা এবং প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ক ভিডিও প্রদর্শনী। র্যালিটি বেড়াখালী সড়ক প্রদক্ষিণ করে এলাকার সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। তিনি বলেন,সুন্দরবন রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব হতে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া, সংগঠনিক সম্পাদক আতিক হাসান, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য ছন্দা গাইন, সাথী, আজমির হোসেন, মুক্তাদির, সাইদুর রহমান, আবু হান্নান রূপান্তর কর্মী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।আলোচনা সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলা এবং তরুণ সমাজকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।